1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ঘরোয়া এক উপাদানে পুরো বাড়ি পরিষ্কার করার উপায়

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বাড়ি বা ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেক সময় কষ্টের কাজ। শুধু পছন্দের জিনিস দিয়ে ঘর সাজালেই কাজ হয় না, সেগুলোর নিয়মিত যত্ন ও পরিচর্যাও প্রয়োজন।

প্রতিদিন ডিপ ক্লিন করা সম্ভব হয় না-কারণ এতে সময় বেশি লাগে এবং কষ্টেও অনেক। তবে সপ্তাহে একদিন ঘর পরিষ্কার করলেই মোটামুটি অবস্থার নিয়ন্ত্রণ রাখা যায়। এক্ষেত্রে ভিনিগার হতে পারে আপনার সহজ সহায়ক। হাতের কাছে থাকলেই ভিনিগার দিয়ে সহজেই ঘরকে চকচকে ও সতেজ করে তোলা যায়।

বাড়ির কী কী জিনিস ভিনিগার দিয়ে পরিষ্কার করা যাবে-

জানালা:
রাস্তার পাশে বাড়ি বা ফ্ল্যাটে জানালা প্রায়ই বন্ধ রাখতে হয়, তাই ধুলা সহজেই জমে যায়। এছাড়া বন্ধ থাকলেও জানালার কাচে ধুলা-ময়লা জমে ঝাপসা দেখায়। স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও ভিনিগার মিশিয়ে কাচে ছিটিয়ে নরম কাপড় দিয়ে মুছে দিলে জানালা চকচকে পরিষ্কার হয়ে যাবে।

বাথরুম:
বাথরুম পরিষ্কার করতে ভিনিগার খুব কার্যকর। রাতে ঘুমানোর আগে বেসিন, কল, টাইলস ও কমোডে ভিনিগার মাখিয়ে রাখুন। পরদিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেললে পুরো বাথরুম একদম চকচকে হয়ে যাবে।

মেঝে :
প্রতিদিন মেঝে মোছা সব সময় সম্ভব নয়। কিন্তু একদিন না মুছলেই ঘরের মেঝেতে ধুলা-ময়লা জমে থাকে। এই সমস্যা এড়াতে মেঝে মোছার পানিতে এক কাপ ভিনিগার এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন। এতে মেঝে দ্রুত পরিষ্কার হবে, জীবাণুমুক্ত থাকবে এবং ঘরে মনোরম সুগন্ধও ছাড়বে।

রান্নাঘরের জিনিসপত্র
রান্নাঘর পরিষ্কার করতেও অনেক সময় লাগে। তবে ভিনিগার ব্যবহার করলে কাজটি অনেক সহজ হয়। রান্নাঘরের মেঝে যেমন ভিনিগার দিয়ে মোছা যায়, তেমনি গ্যাসওভেন, বাসনপত্র, স্ল্যাবও পরিষ্কার করা সম্ভব। একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি ও ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি রান্নাঘরের টাইলস, চিমনি, স্ল্যাব, ক্যাবিনেট, ফ্রিজ বা মাইক্রোওভেনের গায়ে স্প্রে করুন এবং ১৫ মিনিট রেখে নিন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে জমে থাকা তেলচিটে দাগ এক নিমেষে পরিষ্কার হয়ে যাবে।

বাসন পরিষ্কারের জন্যও একই মিশ্রণ ব্যবহার করতে পারেন-ভিনিগার মেশানো পানি দিয়ে ধুয়ে নিলেই বাসন ঝকঝকে ও জীবাণুমুক্ত হবে।

সিঙ্ক ও হ্যান্ড বেসিন :
সিঙ্ক ও বেসিনে ভিনিগার মাখিয়ে রেখে কিছুক্ষণ ধরে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিলে এটি ঝকঝকে চকচকে হয়ে যাবে। পাইপও ভিনিগার দিয়ে পরিষ্কার করা যায়। বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে পাইপের মুখে ঢেলে দিন। ১৫ মিনিট পর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন-ময়লা ও দুর্গন্ধ একেবারে দূর হবে। একইভাবে বাথরুমের ড্রেন বা পাইপও পরিষ্কার রাখা সম্ভব।

সূত্র: দ্য স্প্রুস, টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর