1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঘরেই বানিয়ে নিন বারবিকিউ সস

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ধোঁয়াটে স্বাদ আর মিষ্টি-ঝাল ঝাঁঝ বারবিকিউ সস ছাড়া যেন গ্রিল করা খাবার অসম্পূর্ণ। দোকানের সসে স্বাদ মিললেও থাকে প্রিজারভেটিভ আর অতিরিক্ত চিনি। তাই চাইলে এবার ঘরেই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর ও স্বাদে ভরপুর বারবিকিউ সস। অল্প কিছু সহজ উপকরণ আর কয়েক মিনিট সময়েই তৈরি হবে এমন সস, যা মাংস, সবজি কিংবা স্ন্যাকস সবকিছুর স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দেবে। রইলো রেসিপি-

উপকরণ:

টমেটো সস ২ কাপ
ব্রাউন সুগার ১/৪ কাপ
মধু ২ টেবিল চামচ
অয়েস্টার সস ১ টেবিল চামচ
পাতিলেবুর রস ১ টেবিল চামচ
প্যাপরিকা পাউডার ১ চা চামচ
লবণ স্বাদমতো
চিলি সস ১ টেবিল চামচ
গোলমরিচ ১ চা চামচ
দেড়-দুই টেবিল চামচ মাখন
আরও পড়ুন:
শীত থাকতেই উপভোগ করুন সবজির ললি
গরুর গালুটি কাবাবের সহজ রেসিপি
শিশুর টিফিনে দিতে পারেন এগ স্যান্ডউইচ

যেভাবে তৈরি করবেন:

মাখন ছাড়া সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। সব শেষে সসের মিশ্রণে মাখন মিশিয়ে নিলেই ঘনত্ব এসে যাবে একেবারে বাজারের সসের মতো। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার বারবিকিউ সস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর