1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঘরেই নাচোস তৈরির সহজ রেসিপি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | ছোট-বড় সবারই পছন্দের এক স্ন্যাকস হলো নাচোস। মচমচে এই খাবারের স্বাদে এখন মুগ্ধ সবাই। মেক্সিকান খাবারটি এখন বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তার বিভিন্ন ফুডকোর্টেও পাওয়া যায়। মচমচে নিমকির সঙ্গে সালাদ, চিকেন, মেয়োনিজ ও সসের দুর্দান্ত মিশেলে তৈরি হয় নাচোস। এতে পর্যাপ্ত মেয়োনিজও থাকে, যা এই খাবারের স্বাদ আরও বাড়ায়। জেনে নিন রেসিপি-

নিমকির উপকরণ

১. ভুট্টার আটা ২ কাপ
২. ময়দা আধা কাপ
৩. পনির গুঁড়া ২০০ গ্রাম
৪. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৫. লবণ পরিমাণমতো
৬. মাখন ২৫ গ্রাম
৭. কুসুম গরম পানি পরিমাণমতো।

পদ্ধতি-

ভুট্টার আটা, ময়দা, পনির, কাঁচা মরিচ কুচি, লবণ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিন। পানি দিয়ে ভালো করে ময়দা মথে নিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন।

এবার খামির থেকে বড় আকারের রুটি পাতলা করে বানিয়ে নিন। তিন কোণা করে কেটে ডুবো তেলে অল্প আঁচে হালকা বাদামি রং করে ভাজতে হবে।

চিকেনের উপকরণ-

১. মুরগির কিমা ২ কাপ
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. মরিচ গুঁড়ো ১ চা-চামচ
৪. গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ
৫. আদা কুচি ১ চা-চামচ
৬. রসুন কুচি ১ চা-চামচ
৭. সয়াসস ২ টেবিল চামচ
৮. ওয়েস্টার সস ২ টেবিল চামচ
৯. লেবুর রস ২ টেবিল চামচ
১০. টমেটো সস ২ টেবিল চামচ
১১. মাখন ৫০ গ্রাম
১২. টমেটো সালসা আধা কাপ (টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ সব একসঙ্গে ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করতে হয়; যাতে একদম মিহি না হয়ে যায়)
১৩. পনির ২০০ গ্রাম
১৪. পেঁয়াজ গোল করে কাটা আধা কাপ
১৫. ধনেপাতা কুচি আধা কাপ।

পদ্ধতি-

মুরগির কিমা, সয়াসস, ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রাখতে হবে। এরপর মাখন গরম করে আদা-রসুন ভেজে তাতে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

মাখানো কিমা দিয়ে ভুনতে হবে। মাংসের রং হালকা সাদা হলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করুন। লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে।

পরিবেশন পাত্রে রান্না করা কিমা রেখে উপরে টমেটো সালসা, পনির, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিয়ে প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট রেখে কর্ন চিপস দিয়ে পরিবেশন করতে হবে।

এবার কর্ন চিপস, চিকেন, সালসা বড় একটি সার্ভিং ডিসে একের পর এক রেখে সাজিয়ে দিতে হবে। এর সঙ্গে গলানো ক্রিমি চিজ, পছন্দমতো ক্রিম, মেয়োনেজ লেয়ার করে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে সুস্বাদু খাবার নাচোস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর