1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঘরেই তৈরি করুন দোকানের মতো মচমচে আলুর চপ

নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৫৩ বার পঠিত

বাঙালির ইফতার মানেই বাহারি সব ভাজাপোড়া। তবে রকমারি ভাজাপোড়ার মধ্যে অন্যতম হচ্ছে আলুর চপ। ইফতারে আলুর চপ না হলে যেন কোনো খাবারেই তৃপ্তি মেলে না। আর এই রমজানে সময়ের অভাবে আমরা অনেকেই বাইরে থেকে এসব খাবার কিনে খেয়ে থাকি যা অস্বাস্থ্যকর। তবে আপনি চাইলেই অল্প সময়ে ঘরেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো মচমচে মজাদার আলুর চপ। রইলো রেসিপি-

উপকরণ
৫০০ গ্রাম আলু
২ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ ধনেপাতা
২ চা চামচ গুঁড়া মরিচ/ ৫-৬টা কাঁচামরিচ কুচি
২৫০ গ্রাম বেসন
স্বাদমতো লবণ

প্রথমত, আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিন। এরপর একে একে সব মসলা মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার লেচি তৈরি করুন। অন্যদিকে বেসনে লবণ ও অল্প তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

সব রেডি হয়ে গেলে এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিন। তেল গরম হয়ে আসলে তৈরি করে রাখা লেচি বেসন মাখিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। অল্প আঁচে ভাজতে থাকুন। গাঢ় বাদামি রঙ হয়ে আসলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মচমচে আলুর চপ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর