1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গ্রামীণফোনের নতুন সিএমও ফারহা নাজ ও সিপিও সোলায়মান আলম

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ফারহা নাজ জামানকে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এবং সোলায়মান আলমকে চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তাঁরা হবেন গ্রামীণফোন ব্যবস্থাপনা দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই নিয়োগের আগে সোলায়মান আলম গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার এবং ফারহা নাজ জামান হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নতুন সিএমওকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আমরা উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিকতায় প্রাধান্য দিচ্ছি। এ ক্ষেত্রে সিএমও হিসেবে ফারহার নিয়োগ গ্রামীণফোনে নতুন অধ্যায়ের সূচনা করবে। গ্রাহকদের সেবা প্রদানে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার, যা গ্রাহকদের সম্পর্কে তাঁকে দিয়েছে এক স্পষ্ট ধারণা। ফলে সত্যিকার অর্থে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার বিষয়টি মাথায় রেখে উদ্ভাবনী সেবার পরিকল্পনা করার সক্ষমতা রয়েছে তার। গ্রামীণফোনের অভিজ্ঞতায় বেড়ে ওঠা এই মেধাবীর রয়েছে রূপান্তরমূলক পদক্ষেপ গ্রহণে বিশেষ দক্ষতা যা আমাদের ব্র্যান্ডকে আরও সমুন্নত করেছে। টিমে তিনি অনুপ্রেরণামূলক নেতৃত্ব দিতে এবং সাফল্যে নতুন মাত্রা যোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।

নতুন নিয়োগ পাওয়া সিপিওকে অভিনন্দন জানিয়ে আজমান বলেন, গ্রাহক-কেন্দ্রিক প্রোডাক্টস ও সার্ভিসেস প্রদানে গ্রামীণফোনের নিরন্তর পথ চলায় একটি বড় পদক্ষেপ সিপিও হিসেবে সোলায়মানের নিয়োগ। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুধাবন করতে পারা এবং সেই অনুযায়ী কার্যকর সমাধান বের করার ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন তিনি। আমি এটা ভেবে আনন্দিত যে, সোলায়মানের পারদর্শিতা আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করবে এবং আমাদের দেবে নতুন নতুন উদ্ভাবনী প্রোডাক্টস ও সার্ভিসেস প্রদানের সক্ষমতা। আমার বিশ্বাস, সোলায়মান তার নিপুণ নেতৃত্বে আমাদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎমুখী গ্রামীণফোন গড়ে তুলায় বিশেষ ভূমিকা রাখবে।

গ্রামীণফোন ব্যবস্থাপনা টিমে নিয়োগ পেয়ে উদ্দীপ্ত ফারহা নাজ জামান বলেন, নতুন এই দায়িত্ব গ্রহণ করতে পেরে এবং সমাজের ক্ষমতায়নে গ্রামীণফোনের চলমান প্রচেষ্টায় অবদান রাখায় সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত। প্রবৃদ্ধি, গুণগতমান, উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক আবহ অব্যাহত রেখে অসাধারণ একটি টিমের সঙ্গে কার্যকর রূপান্তরের অংশ হওয়ার অপেক্ষায় আমি।

সোলায়মান আলম বলেন, গ্রামীণফোনের প্রোডাক্টস ইকোসিস্টেম ও ডিজিটাল রূপান্তরের কাজ এগিয়ে নিতে দারুণ সুযোগ এনে দিয়েছে এই নতুন অধ্যায়। গ্রাহক ও অংশীজনদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে আমরা সংকল্পবদ্ধ। মেধাবী এই টিমের সঙ্গে কাজ করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর