1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গৃহস্থালি পণ্যের নামে বিদেশি সিগারেট : চট্টগ্রাম বন্দরে, নয় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা নস্যাৎ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দরে আসা ৭৪ লাখ শলাকা বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করেছে কাস্টমস। রোববার (১ ডিসেম্বর) বিকেলে গৃহস্থালি পণ্য ঘোষণায় আসা সিগারেটের চালানটি আটক করে। এতে প্রায় ৯ কোটি টাকার শুল্ক ফাঁকি নস্যাৎ করার দাবি করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

বিষয়টি বিজনেস ডাইজেস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন।

চট্টগ্রাম কাস্টমস জানায়, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ‍খেয়াতি লেদার ইনোভেমন বিডি লিমিটেড নামে একটি রপ্তানিকারী প্রতিষ্ঠানের নামে ২০ ফুটের এক কনটেইনার পণ্য আসে। গৃহস্থালী পণ্য ঘোষণা দিলেও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস জানতে পারে চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করা হয়েছে।

এতে রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি জরুরি কিপডাউন করে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা।

পরে শতভাগ কায়িক পরীক্ষা করে কনটেইনারটিতে ৭৪০ কার্টনে ৭৪ লাখ শলাকা লামার ব্রান্ডের ন্যানো সিলভার ন্যানো গ্রে ন্যানো ব্লু ন্যানো হোয়াইট সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলো সংযুক্ত আরব আমিরাতের তৈরি হলেও চালানটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয় বলে জানায় কাস্টমস।

চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে এআইআর শাখা রপ্তানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়। এরপর দ্রুত অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। পরে শতভাগ কায়িক পরীক্ষা করে ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়।

চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ছিল দেড় কোটি, এর বিপরীতে রাজস্বের পরিমাণ ছিল প্রায় ৯ কোটি টাকা। এতে মিথ্যা ঘোষণায় প্রায় ৯ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা রোধ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর