1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

গুরুর সঙ্গে দুই শিষ্য, ফিরল ‘সাকিন সারিসুরি’র সেই স্মৃতি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

‘আমার নাট্যগুরু মামুনুর রশিদ। সাথে দুই শিষ্য’ -বরেণ্য নাট্যনির্মাতা, চিত্রনাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে এমনই স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা আখম হাসান। ছবিতে তার সঙ্গে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। তিন গুণী অভিনেতাকে এক ফ্রেমে দেখে নস্টালজিয়ায় ভাসছেন দর্শক।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই নজর কাড়ে নাটকপ্রেমীদের। অনেকেই তিন তারকাকে একসঙ্গে দেখে ফিরে গেছেন পুরোনো দিনের জনপ্রিয় নাটক ‘সাকিন সারিসুরি’র সময়ে। সেই নাটকে মামুনুর রশীদ অভিনয় করেছিলেন মণ্ডল চরিত্রে। অন্যদিকে চঞ্চল চৌধুরী ও আখম হাসান ছিলেন যথাক্রমে জাপান ডাক্তার ও রঞ্জু চরিত্রে।

নাটকটির স্মৃতি মনে করে অনেকে ছবির মন্তব্যের ঘরে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। পাশাপাশি ‘সাকিন সারিসুরি’র রুইতন চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমকেও মনে করেছেন তারা। নাটকের শেষ দিকে মণ্ডলের গুলিতে মারা যায় রুইতন।

তাদের অনেকেই পুরোনো সেই সময়ের চরিত্র ও অভিনয়ের স্মৃতি তুলে ধরেছেন। অনুরোধ জানিয়েছেন আবারও সেই আগের মতো গ্রামিণ প্রেক্ষাপটে মজাদার নাটক-সিনেমা তৈরি করতে।

‘সাকিন সারিসুরি’ নাটকের দৃশ্য


মামুনুর রশীদ দেশের নাট্যাঙ্গনের অন্যতম গুণী ব্যক্তিত্ব। তার নেতৃত্বে আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করে অনেক শিল্পীই নিজেদের অভিনয়জীবন শুরু করেছেন। তাদের মধ্যে চঞ্চল চৌধুরী ও আখম হাসান অন্যতম। গুরুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা তারা বিভিন্ন সময় নানা আয়োজনে তুলে ধরেছেন।

এবারও গুরুর সঙ্গে একই ফ্রেমে দুই শিষ্যকে দেখে তাই আবেগাপ্লুত হয়ে পড়েছেন নাটকপ্রেমীরা। পুরোনো নাটকের স্মৃতি আর প্রিয় চরিত্রগুলোর কথা মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসেছে সেই সময়ের আলোচনা।

প্রসঙ্গত, কিংবদন্তি শিল্পী মামুনুর রশীদের ক্যারিয়ারে এবার যুক্ত হলো নতুন অধ্যায়। নেপালি ভাষার নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ। সেটিও আবার নেপালের মঞ্চে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর সর্বনাম থিয়েটারে ‘আয়ো গোর্খালি’ নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে নেপালি নাটকে নির্দেশক মামুনুর রশীদের অভিষেক হলো।

জানা গেছে, আজ মঙ্গলবারও একই ভেন্যুতে (সর্বনাম থিয়েটার মিলনায়তন) হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। এতে অভিনয় করছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।

‘আয়ো গোর্খালি’ নাটকটি লিখেছেন মক চিউ ইয়ু। তার সঙ্গে মামুনুর রশীদের পরিচয় প্রায় চার দশকের। গোর্খাদের জীবন ও সংগ্রাম নিয়ে দেড় দশক ধরে নাটক লেখার পরিকল্পনা করছিলেন মক চিউ ইয়ু। এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন মামুনুর রশীদের সঙ্গে। এ বছর শেষ হয় নাটক রচনা; অতঃপর মামুনুর রশীদকে তারা আমন্ত্রণ জানান নির্দেশনার জন্য।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর