1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গাড়িতে ফোন দেখলেই বমি পায়? সমাধান আনলো গুগল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

চলন্ত গাড়িতে বসে ফোনে দীর্ঘ সময় তাকিয়ে থাকা অনেকের জন্যই অস্বস্তিকর। কিছুক্ষণ পর মাথা ঘোরা, বমি বমি ভাব কিংবা অস্বস্তি শুরু হয়। এই সমস্যাকে বলা হয় মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতা। এবার গাড়িতে বসে ফোন ব্যবহারের সময় এমন অস্বস্তি কমানোর জন্য অ্যান্ড্রয়েডে যুক্ত হয়েছে ‘মোশন অ্যাসিস্ট’ নামের একটি সুবিধা। গুগলের তৈরি এই ফিচার প্রথমে পিক্সেল ফোনে চালু হলেও এখন অ্যান্ড্রয়েড ১৭-চালিত অন্যান্য ফোনেও ব্যবহার করা যাচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সিরিজের ফোনেও সুবিধাটি পাওয়া যাচ্ছে।

যেভাবে কাজ করে মোশন অ্যাসিস্ট:
ফিচারটি চালু করলে ফোনের পর্দার চারপাশে ছোট ছোট বাবল বা বুদ্‌বুদের মতো চিহ্ন দেখা যায়। ফোনের বিভিন্ন মোশন সেন্সর গাড়ির নড়াচড়া শনাক্ত করে এবং সেই অনুযায়ী বাবলগুলোর অবস্থান পরিবর্তিত হয়। গাড়ি বাঁক নিলে, গতি বাড়ালে কিংবা হঠাৎ ব্রেক করলে পর্দার বাবলও সেই গতির সঙ্গে সামঞ্জস্য রেখে নড়ে।

এর পেছনে রয়েছে চোখ ও শরীর থেকে মস্তিষ্কে যাওয়া সংকেতের পার্থক্য। চলন্ত গাড়িতে ফোনের পর্দায় তাকিয়ে থাকলে চোখ একটি স্থির দৃশ্য দেখছে বলে মস্তিষ্ককে সংকেত দেয়। একই সময়ে ভেতরের কান গাড়ির গতি ও নড়াচড়া সম্পর্কে ভিন্ন তথ্য পাঠায়। এই দুই ধরনের সংকেতের মধ্যে অসামঞ্জস্য তৈরি হলে অনেকের মোশন সিকনেস হতে পারে। মোশন অ্যাসিস্ট পর্দায় গাড়ির গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যমান সংকেত তৈরি করে এই পার্থক্য কিছুটা কমানোর চেষ্টা করে। ফলে গাড়ি, বাস বা ট্রেনে ফোন ব্যবহারের সময় অস্বস্তি কমতে পারে।

কীভাবে চালু করবেন?
অ্যান্ড্রয়েড ১৭-চালিত ফোনে মোশন অ্যাসিস্ট ব্যবহারের জন্য ফোনের অপারেটিং সিস্টেম নতুন করে হালনাগাদ করার প্রয়োজন নেই। গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমেই ফিচারটি সরবরাহ করা হচ্ছে। তবে ফোনে অ্যান্ড্রয়েড ১৭ থাকার পাশাপাশি গুগল প্লে সার্ভিসেসের সর্বশেষ সংস্করণ থাকা প্রয়োজন।

ফিচারটি চালু করতে-
ফোনের সেটিংস থেকে নিজের প্রোফাইলে যান
এবার অল সার্ভিসেস নির্বাচন করতে হবে
এরপর পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি অপশনে যান
এখানে মোশন অ্যাসিস্ট চালু করার সুবিধা পাওয়া যাবে
পিক্সেল ফোনে এটি কুইক সেটিংস প্যানেলেও যোগ করা যায়। চাইলে ফোন চলন্ত গাড়িতে রয়েছে বুঝতে পারলে স্বয়ংক্রিয়ভাবে ফিচারটি চালু করার ব্যবস্থাও করা যায়।
চাইলে বাবলের রং-আকারও বদলানো যাবে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী মোশন অ্যাসিস্টের বাবলের রং, আকৃতি ও স্বচ্ছতা পরিবর্তন করা যায়। লাল, হলুদ, সবুজ, নীলসহ বিভিন্ন রঙের বিকল্প রয়েছে। ‘র‍্যান্ডোমাইজেশন’ চালু করলে কয়েক সেকেন্ড পরপর বাবলের রং ও আকৃতি নিজে থেকেই বদলে যাবে।

তবে এই ধারণা একেবারে নতুন নয়। অ্যান্ড্রয়েডের কোডে ২০২৪ সালের ডিসেম্বরেই ‘মোশন কিউস’ নামে এর প্রাথমিক সংস্করণের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। পরে প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে গুগল ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে। অ্যাপলের আইফোনেও একই ধরনের ‘মোশন কিউস’ সুবিধা রয়েছে, যা আইওএস ১৮ থেকে চলন্ত অবস্থায় ফোন ব্যবহারের সময় গতিজনিত অস্বস্তি কমানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর