1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাজী টায়ারের ফ্যাক্টরীতে এখনও জ্বলছে আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস এর ১২ ইউনিট

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এখনো আগুন জ্বলছে ওই কারখানায়।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার রুপসী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কাকলী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের তারাবোর রুপসী এলাকার গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর