1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাজার ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলা, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাওয়াসি এলাকার তথাকথিত ‘সেফ জোন’ বা নিরাপদ অঞ্চল লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় নারী ও শিশুরা ‘পুড়ে ছাই’ হয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বোমা হামলার ঠিক পরপরই উদ্ধারকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাদের প্রতিনিধি। উদ্ধারকারীরা ঘটনাস্থলকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। কিছু ভুক্তভোগীকে ‘চেনার মতো ছিল না’, আর অন্যদের দেহ ‘ছোট ছোট টুকরো’ অবস্থায় পাওয়া গেছে।

বোমা হামলার পর বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স কর্মীদের হিমশিম খেতে হয়।

এদিকে, গাজাভিত্তিক আল-আকসা টিভি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ভোররাতে উত্তর গাজা সিটিতে তীব্র বোমা হামলা চালিয়েছে। সাবরা ও তাল আল-হাওয়া এলাকাগুলো এই হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল।

ফিলিস্তিনি সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, বেইত লাহিয়া, জাবালিয়া এবং মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণ হয়েছে। তবে এখনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৫৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৮ জন। নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ, যাদের জীবিত থাকার আশা নেই বললেই চলে।

অন্যদিকে, লেবাননে চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪ হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর