1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাজায় শিশু-চিকিৎসকসহ আরও ১৬ ফিলিস্তিনি নিহত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় শিশু ও এক চিকিৎসকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে সেখানে মৃত্যুর মিছিল থামছেই না।

ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।

এদিকে এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করছে। উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা।

স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর গাজার অবরুদ্ধ বেইত লাহিয়া, বেইত হ্যানুন এবং জাবালিয়ার কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করে প্রত্যাখ্যান হয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন বেশিরভাগ সহায়তা মিশন।

জাতিসংঘের পক্ষ থেকে ৪০ বার সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বার বারই তাদের বাধা দেওয়া হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেসামরিক নাগরিকদের ‘প্রয়োজনীয় চাহিদা’ মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানে সহায়তার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ডুজারিক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর