1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮৪

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উত্তর গাজার আবাসিক ভবনে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে ‌‘নিষ্ঠুর গণহত্যা’ হিসাবে বর্ণনা করা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং দূরপাল্লার বোমারু বিমানসহ আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

অপরদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার নীতি গ্রহণ করেছে ইসরায়েল। দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে মেডিকেল স্থাপনা ও কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

এক বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। সেখানে এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১ হাজার ৮২৭ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর