1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৮১

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বেশ কিছু চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৫৩ জন। খবর আল জাজিরার।

ওয়াশিংটন থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, গাজার জন্য মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হয়েছে এমন খবরের মধ্যেই হামাস এবং মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে ‌‘ভিন্ন বার্তা’ পাওয়া যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেন, গাজার ‘সবাই কষ্ট পাচ্ছে’ কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং ইসরায়েল সহায়তা বন্ধ করে দিচ্ছে, সেখানে আক্রমণ আরও তীব্র হচ্ছে, বহু মানুষ হতাহত হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ হাজার ৯৭৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখন আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গত শুক্রবার গাজায় এক নারী চিকিৎসকের বাড়িতে চালানো ইসরায়েলি হামলায় তার নয় সন্তান মারা যায়। নিহত শিশুদের বয়স কয়েক মাস থেকে শুরু করে ১২ বছর পর্যন্ত। তবে সৌভাগ্যক্রমে তার স্বামী এবং অপর এক সন্তান হামলা থেকে বেঁচে গেছেন। তবে তারাও হামলায় আহত হয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর