1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

খোলা বাজারে ডলারের সর্বোচ্চ দাম ১১৯ টাকা নির্ধারণ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

নিউজ বিজ্ঞপ্তি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিছুদিন বন্ধ থাকে ইন্টারনেট। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ সব অফিসে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে দেশে কমতে থাকে রেমিট্যান্স প্রবাহ। এ অবস্থায় খোলাবাজারে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২৫ টাকা।

এমন পরিস্থিতিতে খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি এম এস জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব মানি চেঞ্জার প্রতিষ্ঠানের জন্য মার্কিন ডলারের সর্বোচ্চ বিক্রয়মূল্য ১১৯ টাকা নির্ধারণ করা হলো। যদি কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সব সদস্যকে এ বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করা হলো।

ডলারের বাজার অস্থির হওয়ার পর থেকে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা শুরু করেছে। এর আগেও এ ধরনের অভিযান পরিচালনা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সে সময়ে বেশ কয়েকটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানে জরিমানা এবং সিলগালা করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর