1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে ম্যানসিটি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | হারলেই বাদ। ডু অর ডাই ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে ম্যানচেস্টার সিটি। ক্লাব বার্জকে ৩-১ গোলের হারিয়েছে তারা। এতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জায়গা করে নিতে পেরেছে পেপ গার্দিওলার দল।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে সেরা ২৪ দলের মধ্যে থাকতে হতো ম্যানসিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি গ্রুপ পর্ব শেষ করেছে ২২তম স্থানে থেকে। ৮ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ১১।

বার্জও প্লে-অফে খেলবে। লিগ পর্বের খেলা শেষে বেলজিয়ান ক্লাবটির অবস্থান ২৪তম। ৮ ম্যাচে তাদের পয়েন্টও ১১। মূলত, গোল ব্যবধানে এগিয়ে থাকায় তাদের আগে অবস্থান রাখতে পেরেছে সিটি।

গতকাল বুধবার ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে গোল করে বার্জই। বিরতির আগমুহূর্তে (৪৫ মিনিটে) স্বাগতিক ম্যানসিটির দর্শকদের স্তব্ধ করে দেন রাফায়েল ওনিদিকা। দুর্দান্ত গোল করে বার্জকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন নাইজেরিয়ান মিডফিল্ডার।

এরপর আস্তে আন্তে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। ৫৩ মিনিটে ম্যানসিটিকে ১-১ সমতায় ফেরান মাতিও কোভাচিচ। ৬২ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বার্জ। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন জোয়েল ওর্দোনিজ। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি।

স্বাগতিকদের হয়ে শেষ গোল করেন সাবিনহো। ব্রাজিলিয়ান তারকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি।

ম্যাচের পর টিএনটি-কে কোভাচিচ বলেন, ‘পরের রাউন্ডে যেতে পেরেছি, এজন্য আমরা খুশি। কারণ, এটি একটি কঠিন গ্রুপ পর্ব ছিল; আমাদের জন্য সহজ ছিল না। পরবর্তী রাউন্ডে পৌঁছেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর যেই আসুক, সেটি কঠিনই হবে।’

প্লে-অফে ম্যানসিটির প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ। এই পর্বে দুই লেগে প্লে-অফ খেলবে তারা। জয়ী দল যুক্ত হবে শেষ ষোলোতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর