1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ক্রোয়েশিয়ান ক্লাবকে হারিয়ে শেষ ষোলোতে এক পা আর্সেনালের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এক পা রেখেছে আর্সেনাল। গানারদের শেষ ষোলো একরকম নিশ্চিতই বলা চলে। সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে হার এড়াতে হবে মিকেল আরতেতার দলের। ড্র করতে পারলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সরাসরি চলে যাবে শেষ ষোলোতে।

গতকাল বুধবার ঘরের মাঠ এমিরেটসে স্টেডিয়ামে আর্সেনালের হয়ে গোল করেন ডেকলান রাইস, কাই হ্যাভেরটজ ও মার্টিন ওডেগার্ড।

২ মিনিটে গোল করে আর্সেনালকে প্রথম লিড এনে দেন রাইস। ৬৬ মিনিটে দুর্দান্ত হেডে আরও এক গোল করে আর্সেনালের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেন হ্যাভেরটজ। ৯৩ মিনিটে গোল করে গানারদের জয় নিশ্চিত করেন অধিনায়ক ওডেগার্ড।

বর্তমানে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ পয়েন্টের মালিক বার্সেলোনা আছে দ্বিতীয়স্থানে।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো গোল করা রাইস সাংবাদিকদের বলেন, ‘আজ রাতে একটি গুরুত্বপূর্ণ জয় ছিল। এটি খুব ইতিবাচক চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। তাই আমাদের এখন (পরের রাউন্ডে) যেতে আরও একটি (ম্যাচ) আছে। আশা করি আমরা এটিও জিততে পারবো।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর