1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ক্রেডিট কার্ডের সুদহার বেড়ে হবে ২৫ শতাংশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ক্রেডিট কার্ডধারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধ এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নীতি সুদহার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে ক্রেডিট কার্ডের ঋণের সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো।

ব্যাংকগুলো ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে এই সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করবে। অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে ক্রেডিট কার্ডের মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ২ হাজার ৬৬৮ কোটি টাকা খরচ করেছেন। আগস্টে যার পরিমাণ ছিল ২ হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসাবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ৩৩৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। সেপ্টেম্বরে এ ধরনের প্রতিষ্ঠানে খরচের পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা। বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। এ ধরনের প্রতিষ্ঠানে সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা খরচ করেছেন ৭৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই খরচ আগস্টের তুলনায় বেড়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর