1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ক্রিমিয়ায় ইউক্রেনের হামলার ফল যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে: রাশিয়া।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহর সেভাস্তোপলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকেও দায়ী করছে রাশিয়া। রোববারের (২৩ জুন) ওই হামলার পর সোমবার ক্রেমলিন হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে। সেই সঙ্গে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পুতিন প্রশাসন।

রোববারের অ্যাটাকমস নামের ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় হামলা চালায় ইউক্রেন। তাতে দুই শিশুসহ চারজন নিহত হন। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কাছাকাছি একটি সৈকতে পড়লে তার আঘাতে আরও অন্তত ১৫০ জন আহত হন।

এ হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার শিশুদের হত্যা করছে। তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ার বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে। আর সময়ই বলে দেবে যে কীভাবে এর জবাব দেওয়া হবে।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় প্রাণঘাতী হামলার জেরে সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে তলব করা হয়। ক্রিমিয়ায় এই হামলার জন্য ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্রও সমানভাবে দায়ী। ন্যাক্কারজনক এই হামলা জবাব অবশ্যই দেওয়া হবে।

রাশিয়া জানিয়েছে, রোববার সেভাস্তোপল বন্দরে যে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন, তা যুক্তরাষ্ট্রই কিয়েভকে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রে গুচ্ছবোমাও ছিল।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রিই ইয়ারমাক বলেছেন, ক্রিমিয়া কখনোই রাশিয়ার ছিল না। ক্রিমিয়া মানেই ইউক্রেন। রাশিয়াকে অবশ্যই উপদ্বীপটি ছেড়ে যেতে হবে ও সেখান থেকে সবকিছু নিয় তাদের সেনাবাহিনীকে চলে যেতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর