1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসির গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ক্রাউন্ট সিমেন্টের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৬ টাকা ৭৪ পয়সা।

গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৬৬ পয়সা। আগের বছর শেষে যা ছিল ৫৬ টাকা ৯৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২২ ডিসেম্বর বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর