1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা নামাজ বিএনপি ও মিত্রদের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : কোটা বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করে বুধবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গায়েবানা নামাজ আদায় করেছে বিএনপি ও তাদের মিত্ররা।

তবে তাদেরকে মসজিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে রাস্তায় নামাজ পড়েন।

এদিকে গায়েবানা জানাজার নামাজ শেষে পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গায়েবানা জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া দেন। এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় কয়েক রাউন্ড টিয়ারগ্যাসও নিক্ষেপ করে পুলিশ।

এদিকে দুপুর ১২টার আগে থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে কঠোর নিরাপত্তাে বলয় গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় যে, গায়েবানা জানাজা নামাজের অনুমতি নেই। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বায়তুল মোকাররমে সামনে আজাদ প্রডাক্টসের গলিতে কর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এসময় মিলন নামে একজনকে আটক করেছে পুলিশ। এরপরে এডভোকেট সুজন নামে বায়তুল মোকাররমের সামনে থেকে আরও একজনকে আটক করে পুলিশ।

বেলা ১টা দিকে বায়তুল মোকাররমে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মসজিদের ভিতরে প্রবেশ করেন। তাদের সবাইকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় গায়েবানা জানাজা নামাজের অনুমতি নেই। পরে নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মীদের সঙ্গে নিয়ে আসেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। কিন্তু পুলিশের বাধার কারণে তারা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেনি।

এদিকে পুলিশের বাধার মুখেই বাদ যোহর বায়তুল মোকাররমের মসজিদে গায়েবানা জানাজা নামাজ শুরু হয়। ভিতরে প্রবেশ করতে না পেরে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের উত্তর গেটের রাস্তায় আলাদাভাবে গায়েবানা জানাজা নামাজ আদায় করেন। এছাড়া বিএনপির ও অন্যান্য দলের অসংখ্য নেতাকর্মীকে বায়তুল মোকাররমে প্রবেশ করতে দেয়নি পুলিশ।

জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারতো। কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি দিবো।

গায়েবানা জানাজায় শরিক হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক,লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর