1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কোকা-কোলা বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

দেশের শীর্ষস্থানীয় কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মঈন উল্লাহ চৌধুরী।

মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ও ব্যবসায় ১৫ বছরেরও বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে মঈন উল্লাহ চৌধুরীর। তিনি ২০১৮ সালে কমার্শিয়াল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার হিসেবে কোকা-কোলা বাংলাদেশে যোগ দেন। পরে তিনি ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর পদে উন্নীত হন। এই পদে তিনি ব্র্যান্ডের বাজার শক্তিশালী করা, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা ও টেকসই বাণিজ্যিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে টেরিটরি অফিসার হিসেবে মঈন তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সেখানে এরিয়া ম্যানেজার ও ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে বিকাশের হেড অব কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সাপোর্ট হিসেবে কাজ করেন তিনি। মঈন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন। কৌশলগত চিন্তা, সমন্বিত নেতৃত্ব ও কার্যকর ব্যবসায়িক ফলাফল ভিত্তিক কাজের জন্য তিনি পরিচিত।

মঈনের নিয়োগ প্রসঙ্গে কোকা-কোলা ইন্ডিয়া অ্যান্ড সাউথওয়েস্ট এশিয়া (আইএনএসডব্লিউএ)-এর সিনিয়র ডিরেক্টর, ফ্র্যাঞ্চাইজি অপারেশনস ড্যানিয়েল ফ্রান্সিসকো গার্সিয়া পারডোমো বলেন, ‘মঈনকে নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। মঈনের নেতৃত্বে আমরা আরও শক্তিশালী হবো। তার বাণিজ্যিক দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বাংলাদেশি বাজার সম্পর্কে গভীর জ্ঞান আমাদের ব্যবসা ও সামাজিক উদ্যোগসমূহকে আরও এগিয়ে নেবে।’

নিজের নিয়োগ সম্পর্কে মঈন উল্লাহ চৌধুরী বলেন, ‘দেশের মানুষকে সতেজতা ও আনন্দের মুহূর্ত দিতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের দুই বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) বেভারেজ ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। শুধু তাই নয়, আমাদের গ্রাহক ও কমিউনিটিসমূহের সঙ্গে মিলে আমরা আরও বড় প্রভাব সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশের বাজারে আরও প্রবৃদ্ধি নিয়ে আসতে চাই।’

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) পরোক্ষভাবে মূল প্রতিষ্ঠান দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক এই কোম্পানি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের অনুমোদিত বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল)—এর মাধ্যমে কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা এবং কিনলেসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর