1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কৃষিতে কমেছে ঋণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি উৎপাদন ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো মৌসুমে কৃষকেরা ছিলেন এ ক্ষতি কাটিয়ে ওঠার অপেক্ষায়। এসময়ে সহজ শর্তে সুলভ ঋণের প্রবাহ বাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (প্রথম ৬ মাস) কৃষি ও পল্লী ঋণ বিতরণ কমেছে ১১ শতাংশের বেশি। তবে একই সময়ে ঋণ আদায় বেড়েছে সাড়ে ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, দেশের ব্যাংকগুলো চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কৃষি খাতে ১৬ হাজার ২৫৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। আগের অর্থবছরের একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিলো ১৮ হাজার ৩২৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এই খাতে ঋণ বিতরণ কমেছে ১১ দশমিক ২৭ শতাংশ।

অর্থবছরের একই সময়ে (প্রথম ৬ মাস) কৃষি খাতের ঋণ আদায় বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথমার্ধে বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করা ঋণ আদায় করেছে ১৯ হাজার ১১৭ কোটি টাকার। যা আগের অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিলো ১৭ হাজার ৭৭৯ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, কৃষি ঋণ প্রবাহ কমে যাওয়ার কারণে বোরো মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ ২০২৪ সালের শেষার্ধে দুইটি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষি খাতে ঋণের প্রয়োজনীয়তা বেড়েছে। বিপরীতে এসময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে।

প্রতিবেদন বলছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা কৃষি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮ কোটি টাকা। আর ২০২৩ সালের ডিসেম্বরে এ ঋণের পরিমাণ ছিলো ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা। সে হিসেবে আগের অর্থবছরের তুলনায় ঋণ বেড়েছে ৬২৩ কোটি টাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর