1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কাপ্তাই হ্রদের মুগ্ধতা ছড়ানো প্রকৃতি ও জীবন

ভ্রমণ ডেস্ক | সানজিদা নুসরাত পিংকী |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

কাপ্তাই হ্রদ শুধু একটি জলাধার নয়, এটি সবুজ পাহাড়ের বুকজুড়ে লেখা এক জীবন্ত গল্প। ভোরের মিষ্টি আলো, নীল জলের শান্ত ঢেউ আর সবুজ পাহাড়ের কোলে এখানে প্রতিদিন জন্ম নেয় মানুষের স্বপ্ন। হ্রদের জলে ছুটে চলা প্রতিটি নৌকায় থাকে লড়াইয়ের গল্প ও জীবিকার নিশ্চয়তা।

পাহাড়ের নীরবতা আর জলের প্রশান্তি মিলিয়ে কাপ্তাই হ্রদ হয়ে উঠেছে প্রাণপ্রকৃতির অন্যতম এক গন্তব্য। শীত মৌসুমে এখানে ছুটে আসে হাজার মাইল দূরের অতিথি পাখির দল। পাখিদের নিরাপদ এক আশ্রয়ের ঠিকানা কাপ্তাই হ্রদ। ছবিটি সম্প্রতি কাপ্তাই হ্রদের কাট্টলী বিল এলাকা থেকে তোলা।

শান্ত জলের বুকে জাল ফেলে জেলেদের জীবনের লড়াই এখানে নিত্যদিনের। কাপ্তাই হ্রদে মাছ ধরাই শুধু কাজ নয়, এ যেন যাপিত জীবনের এক ধারাবাহিক গল্প। হ্রদের নীল জলের আড়ালে এখানে লুকিয়ে আছে শত শত জেলে পরিবারের জীবন ও জীবিকার আশ্রয়স্থল। ছবিটি কাপ্তাই হ্রদের লংগদু বিল এলাকা থেকে তোলা।

কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ মানেই টেকসই জীবিকা, প্রকৃতি ও মানুষের সহাবস্থান। কাপ্তাই হ্রদের মাছ শুধু খাদ্য নয়, পাহাড়ি জনপদের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ। কাপ্তাই হ্রদ সমৃদ্ধ মৎস্য সম্পদে ভর করে গড়ে ওঠা হাজারো স্বপ্ন ও সংসার। ছবিটি কাপ্তাই হ্রদের ফোরেরমুখ এলাকা থেকে তোলা।

মাছ নয়, জালে ধরা পড়ে তাদের ঘাম, শ্রম আর জীবনের গল্প। কাপ্তাই হ্রদের নীল জলে ভাসে প্রান্তিক জেলেদের কঠিন বাস্তবতা। হ্রদের ঢেউয়ের সাথে নিত্য লড়াই করেই বেঁচে থাকে প্রান্তিক জেলেদের জীবন সংসার। ছবিটি কাপ্তাই হ্রদের বরুনাছড়ি এলাকা থেকে তোলা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর