1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

কানাডা ফিরেই মাঠে নামলেন বাংলাদেশের শামিত সোম

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৩ বার পঠিত

গেল ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল শামিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচে পায়ের জাদু দেখিয়ে বাংলাদেশি সমর্থকদের হৃদয় জিতেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। যদিও বাংলাদেশকে জেতাতে পারেননি তিনি। সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল শামিতের দল।

সিঙ্গাপুর ম্যাচের পর পরদিনই (১১ জুন) কানাডা ফিরে যান শামিত। দুইদিন বিরতি দিয়েই ফের মাঠে নামেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

গতকাল শনিবার (১৪ জুন) কানাডা প্রিমিয়ার লিগে ক্যাভালরি এফসির হয়ে খেলেন শামিত। ওয়ান্ডারার্সের বিপক্ষে শামিতকে শুরুর একাদশেই রাখেন কোচ টমি হুইলডন জুনিয়র। তবে ৬৮ মিনিটে বাংলাদেশি এই তারকাকে তুলে নেন তিনি।

এই ম্যাচে অবশ্য জিততে পারেননি ক্যাভালরি। ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে শামিতের দল।

বর্তমানে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ক্যাভালরি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেতিকো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর