1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এশিয়ান বিচ গেমস কাবাডিতে ব্রোঞ্জ জয়: বীরকন্যাদের ফুলেল শুভেচ্ছায় বরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসে অভাবনীয় সাফল্য অর্জন শেষে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। গেমসে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করা এ বীরকন্যাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়।

নারী কাবাডি দলটি বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোঃ আলী হোসেন ফকির খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আমাদের মেয়েরা বিদেশের মাটিতে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের। এ ব্রোঞ্জ পদক কেবল একটি পদক নয়, এটি কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি মমত্ববোধের প্রতিফলন। আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব।’

চীন থেকে দলের সঙ্গে ফিরেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। বিমানবন্দরে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন ও এম এ কুদ্দুস খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন সহ কাবাডি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

এশিয়ান বিচ গেমসের এবারের আসরে বাংলাদেশ নারী কাবাডি দল শুরু থেকেই আক্রমণাত্মক এবং কৌশলী খেলা উপহার দিয়েছে। সাফল্যের আনন্দ নিয়ে দেশে ফেরা নারী দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, এ পদক তাদের আগামী দিনের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও ভালো কিছুর লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর