1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এলডিসি উত্তরণে শুল্কমুক্ত বাজার সুবিধা হারাতে পারে বাংলাদেশ : দাবি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত
xr:d:DAF1QLBZYs4:629,j:3622433369550539481,t:23122505

এলডিসি উত্তরণের পর সহজ শর্তের ঋণ বন্ধ হয়ে যাবে। ফলে বাজারভিত্তিক ঋণ নিতে হবে, এতে করে ঋণ শোধের চাপও বেড়ে যাবে। বাংলাদেশ বিশ্বব্যাংকের আওতাধীন আইডিএর নমনীয় ঋণ বা সফট লোন পাওয়ার সুবিধাও হারাবে।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশ শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি বাজার সুবিধা হারাতে পারে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, এলডিসি উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থার সুবিধা অবসান এবং সহজ শর্তের ঋণ বন্ধ হয়ে যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জিং’ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন আইসিসির বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমান। আইসিসি বাংলাদেশ আয়োজিত সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মাহবুবুর বলেন, এলডিসি উত্তরণের সঙ্গে নতুন দায়িত্ব ও ঝুঁকি আসছে। এর মধ্যে এলডিসির কাতার থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বড় বড় বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এর ফলে রফতানি ৬ থেকে ১৪ শতাংশ কমে যেতে পারে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ সুবিধার অবসান হতে পারে। এলডিসি হিসেবে যে বিশেষ সুবিধাগুলো পাওয়া যেত, যেমন রপ্তানিতে ভর্তুকি ও বাণিজ্য বিষয়ক মেধাস্বত্বের চুক্তি বাস্তবায়নে শিথিলতা, সেগুলো আর পাওয়া যাবে না। ফলে ওষুধশিল্পে পেটেন্টের নিয়ম আরও কঠোর হবে, যা উৎপাদন খরচ বাড়াবে, ফলে ওষুধের দামও বাড়বে।

আইসিসি বাংলাদেশের সভাপতি বলেন, কাঁচামালের উৎসবিধি বা রুলস অব অরিজিন কঠোর হবে। বিশেষ করে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে তৈরি পোশাক খাত থেকে দেশের মোট পণ্য রফতানি আয়ের ৮১ শতাংশেরও বেশি অর্জিত হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তিনি।

আইসিসির বাংলাদেশ সভাপতি বলেন, এলডিসি উত্তরণের পর সহজ শর্তের ঋণ বন্ধ হয়ে যাবে। ফলে বাজারভিত্তিক ঋণ নিতে হবে, এতে করে ঋণ শোধের চাপও বেড়ে যাবে। বাংলাদেশ বিশ্বব্যাংকের আওতাধীন আইডিএর নমনীয় ঋণ বা সফট লোন পাওয়ার সুবিধাও হারাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর