নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ জুলাই পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
সোমবার (৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি চারটি ব্যাংকের মাধ্যমে চেক ছাড় করা হয়। সোমবার শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের ২০২৩ সালের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। অনুদান বণ্টনকারী আটটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (বসরং.মড়া.নফ) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
এদিকে এমপিওভুক্ত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ছাড় দেওয়া হলেও কারিগরি ও মাদরাসা শিক্ষকদের জুন মাসের বেতন ছাড় দেয়া হয়নি। চলতি সপ্তাহে তাদের বেতন-ভাতার অর্থ ছাড় দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।