1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এবার বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন ফেসবুকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়। এখান থেকে আয় করা যায়, জানা যায় অনেক খবর। এখন তো পছন্দের পাত্র-পাত্রীও পাবেন ফেসবুকে।

না আপনাকে কিছু করতে হবে না। এখানে ঘটক পাখি ভাইয়ের অবতারে থাকে ফেসবুক নিজেই। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য ফিচার যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ফিচার বিদায় নিয়েছে। এবার মেটার দুই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট আপনার জন্য উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে দেবে ফেসবুক থেকেই।

একটির নাম ডেটিং অ্যাসিস্ট্যান্ট, অন্যটি মিট কিউট। প্রথমটি সরাসরি আপনার পছন্দ অনুযায়ী ফেসবুক ঘেঁটে সম্ভাব্য প্রোফাইলগুলো খুঁজে দেবে। এক্ষেত্রে আপনি তাকে নির্দিষ্ট প্রম্পটও দিতে পারবেন। যথা ‘ফাইন্ড মি আ বরিশাল/ঢাকা গার্ল/বয়।’ সেই প্রম্পট মেনে এআই অ্যাসিস্ট্যান্ট খুঁজে দেবে পছন্দের নারী বা পুরুষ।

আরেকটি চ্যাটবট মিট কিউট। এই ফিচারের আবার অন্যরকম কাজ। অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের সঙ্গে মিল আছে এমন সঙ্গী/সঙ্গিনী খুঁজে দেবে এটি। নিজের ‘স্পেশাল অ্যালগরিদম’ অনুসরণ করে। সোয়াইপ করার ক্লান্তি দূর করতে এই চ্যাটবটগুলো সাহায্য করবে। পাশাপাশি দেবে প্রথম ডেটিং টিপস এবং ডেটিং প্রোফাইল উন্নত করার পরামর্শ।

এবার জেনে নিন কীভাবে এটি ব্যবহার করবেন। ‘ম্যাচেস’-এ ট্যাব করে ‘পার্সোনালাইজড প্রম্পটস’-এ নিজের পছন্দ লিখতে হবে। এরপরই দেখবেন, আপনার চ্যাটবট আপনাকে তার মতো করে বেছে দেবে পছন্দের সঙ্গী/সঙ্গিনী। তবে আপাতত কেবল আমেরিকা ও কানাডাতেই এই ফিচারগুলো মিলবে। ধীরে ধীরে সারা বিশ্বেই এটি পাওয়া যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর