1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এনআরবি ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে সচেতনতামূলক সম্মেলন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

খবর বিজ্ঞপ্তি | এনআরবি ব্যাংক পিএলসি কর্মীদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৪ আয়োজন করেছে। গতকাল শুক্রবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম এহসান, হেড অব বিএফআইইউ (অ্যাক্টিং) এবং সভাপতিত্ব করেন এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. শাহীন হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. আলী আকবর ফরাজি।

বিএফআইইউয়ের যুগ্ম পরিচালক মো. ইমতিয়াজ হারুন এবং ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক করণীয় এবং বর্জনীয় নিয়ে তাঁরা আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যামেলকো, ডামেলকো, হেড অব ডিভিশন ও শাখা প্রধানেরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর