1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

এনআইডি সংশোধন নিয়ে ইসি সচিবের কড়া নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পঠিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে কড়া নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে সব এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করতে হবে কর্মকর্তাদের।

বুধবার (১৬ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ এনআইডি বিভাগের পরিচালককে এই নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন ২৪ এপ্রিলে মধ্যে; ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরিভুক্ত আবেদন ৩১ মে’র মধ্যে নিষ্পত্তিকরণসহ জাতীয় পরিচয়পত্র সংশোধনের সব ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন ও আবেদন আগামী ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। এর মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি। এর মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে ২০১১ এ পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর