1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

এখনো মার্কিন ভিসার অপেক্ষায় ইরানের ফুটবল দল

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

বিশ্বকাপ শুরুর আগে এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি ইরানের জাতীয় ফুটবল দল। এমনটাই জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসানদিদেহ।

মেক্সিকোর উত্তর-পশ্চিম সীমান্ত শহর তাইজুয়ানা সফরকালে তিনি বলেন, ইরান দল এখনো মার্কিন ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং তারা সমান সুযোগে বিশ্বকাপে অংশ নিতে পারছে না।

রাষ্ট্রদূত বলেন, আমরা জানি না তারা (যুক্তরাষ্ট্র) খেলোয়াড়দের ভিসা দেবে কি না।

এর আগে ইরান দল যুক্তরাষ্ট্রের তুসকসন শহরে নিজেদের প্রশিক্ষণ ক্যাম্প করার পরিকল্পনা করেছিল। তবে ভিসা জটিলতার কারণে তারা ক্যাম্প সরিয়ে নেয় মেক্সিকোর তিহুয়ানায়।

আসন্ন বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন নিউজিল্যান্ডের সঙ্গে, যা অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেসে।

এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের সঙ্গে মুখোমুখি হবে তারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন মিশরের বিপক্ষে খেলবে ইরান, ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর