1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এখনই উপযুক্ত সময় সুন্দরবন ভ্রমণের

ভ্রমণ ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। এ বন বিশ্বের অপার বিস্ময়। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ‘প্রাণ’। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। ২০০১ সালে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। এ সময়ে পর্যটকদের জন্য বেড়ানোর একটি আদর্শ স্থান হলো সুন্দরবন। প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এ বনাঞ্চল। কী নেই সেখানে? হরিণ, বানর, রয়েল বেঙ্গল টাইগার, কুমির, পাখি ও গাছপালার দেখা মেলে।

ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ মাসটি সুন্দরবনের বন্যপ্রাণী দেখার জন্য একটি দুর্দান্ত সময়। সারাবছরের মধ্যে এ সময়ে অনেক প্রাণীই পানির সন্ধানে ঘুরে বেড়ায়। যার মধ্যে আছে রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে হরিণ, বুনো শুয়োর, কুমিরসহ বিভিন্ন ধরনের পাখি।

সুন্দরবনের বাসিন্দা হিসেবে রেসাস বানর, চিতল হরিণ, ধূসর মাথা মেছো ঈগল, নীল মাছরাঙা, নোনাপানির কুমির, করাত মাছও উল্লেখযোগ্য। এ ছাড়া ইরাবতি ডলফিন নামক এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোতে বসবাস করে।

বাহারি গাছপালা, বন্য পশুপাখি ও জীবজন্তু ঘেরা গা ছমছম পরিবেশে পরিপূর্ণ সুন্দরবন আপনাকে রোমাঞ্চকর অনুভূতি জাগাবে। এ সময়ে পানির টানে প্রাণীগুলো প্রায়ই নদীর ধারে চলে আসে। তাই ফেব্রুয়ারি-মার্চ মাসে সুন্দরবনে গেলে এসবের দেখা মিলতে পারে।

চির সবুজের এ সুন্দরবন সৌন্দর্য, রূপ, মাধুর্যেও অনন্ত যৌবনা। এত সৌন্দর্যমণ্ডিত সুন্দরবন ভ্রমণপিপাসু মানুষ তথা বিনোদন পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে। সে ডাকে সাড়া দিয়ে সুন্দরবন সম্পর্কে জানতে, চিনতে এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আর দেরী না করাই ভালো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর