1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

এক্সিলেন্স ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভিসা ব্র্যান্ডের ডেবিট কার্ড ইস্যু করে ‘এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা আয়োজিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫’ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের কাছে থেকে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এ সময় উপস্থিত ছিলেন— ভিসার সাউথ এশিয়া ও ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো. মজনুজ্জামান ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর