1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

উদ্যোক্তাদের বিকাশে বিশ্বব্যাংকের সহায়তা চান শিল্প উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরও সক্রিয় করা হবে। সেজন্য ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। এজন্য এ শিল্পে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বিশ্বব্যাংককে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, সার ও চিনি শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে অধিক কার্যকর করার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশে উৎকৃষ্ট মানের ভিনেগার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। সরবরাহের ক্ষেত্রে কীভাবে মান উন্নয়ন করা যায় সে বিষয়ে বিশ্ব ব্যাংকের কারিগরি সহায়তা চান।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, বিশ্বব্যাংক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। সামনের দিনগুলোতে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করতে চায়। এজন্য শিল্পের সুনির্দিষ্ট করা প্রয়োজন। তারা শিল্পসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল স্থাপনের পরামর্শ দেন। এসময় বাংলাদেশে বিদ্যমান জাতীয় শিল্পনীতি হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সলিম উল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর