1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

উত্তর গাজার সব বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, হামলায় নিহত আরও ৬০

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১২৭ বার পঠিত

উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর ও গ্রামগুলো—যেমন বেইত লাহিয়া, জাবালিয়া ও বেইত হনুন—এর সব আবাসিক বাড়িঘর ও ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

একই ধরনের হামলা গাজা সিটি সংলগ্ন এলাকাগুলোতেও চলছে। এসব এলাকায় ইউরোপীয় হাসপাতালের আশপাশে স্থল অভিযান চালানোয় বেশি মনোযোগ দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় সোমবার কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন দক্ষিণ রাফাহতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণকেন্দ্রের কাছে প্রাণ হারিয়েছেন।

এদিন গাজার মধ্যাঞ্চলে জিএইচএফের একটি ত্রাণকেন্দ্রে সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত দুইজন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ রাফাহতে জিএইচএফের অপর এক ত্রাণকেন্দ্রের সামনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় ১৪ জন নিহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারের বেশি। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও হাজার হাজার মানুষ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর