1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, আটকে আছেন অনেকেই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রাজধানীর উত্তরায় একটি ছয়তলা ভবনের নিচতলায় রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

অন্যদিকে নিচতলায় আগুনের ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারেও কাজ করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের নিচতলায় গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা থাকতেন। তারা অনেকেই আটকা পড়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। নিচতলায় আগুনের সূত্রপাত হলেও কিছুটা আগুনের বেগ কমেছে।

তিনি জানান, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটি। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে নয়টি ইউনিট কাজ করছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর