1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঈদের আগে ঘরে এসির সার্ভিসিং করুন নিজেই

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১০২ বার পঠিত

ঈদের আগে ঘরের এসি পরিষ্কার করে নিতে পারেন। এতে এসির বাতাস যেমন বেশি ঠান্ডা হবে তেমনি কোনো সমস্যা থাকলেও তা মিটে যাবে। তীব্র গরমে জীবন অতিষ্ঠ। ঈদের দিনের আবহাওয়া যদি থাকে এমন তাহলে তো এসি ভালো রাখা খুবই জরুরি।

তবে এখন মেকানিক ডেকে সার্ভিসিং করিয়ে টাকা খরচ করতে চাইবেন না অনেকেই। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই চেষ্টা করলে এসির সার্ভিসিং করাতে পারেন নিজেই। সেজন্য অনেক বেশি ঝামেলাও কিছু পোহাতে হবে না। আসুন জেনে নেওয়া যাক খুব সহজে কীভাবে নিজেই এসির সার্ভিসিং করাতে পারবেন-

প্রথমে এসির ফিল্টার খুলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন। এই ফিল্টার ঘরের ধুলা ময়লা শোষণ করে এবং ধুলাবালি এতে আটকে যায়। সময়মতো এটি পরিষ্কার করলে এসির কুলিং প্রভাবিত হয় না। এতে এসির কার্যক্ষমতা স্বাভাবিক থাকে।

এরপর এসির ভেতরে থাকা কয়েল পরিষ্কার করে নিন। এটি করার জন্য প্রথমে এসির বডির পাশে থাকা স্ক্রু খুলে নিতে হবে যাতে কয়েলটি স্পষ্টভাবে দেখা যায় এবং পরিষ্কার করা যায়। এটি খুব সহজ একটি প্রক্রিয়া।

কয়েল পরিষ্কার করার জন্য প্রেশার জেট ব্যবহার করতে পারেন। তবে যদি প্রেশার জেট না থাকে, তাহলে সাধারণ পানি এবং ব্রাশ দিয়েও কয়েলের গায়ে থাকা ধুলা ময়লা পরিষ্কার করা যায়। কয়েল যত পরিষ্কার থাকবে, এসির ঠান্ডা করার ক্ষমতাও তত ভালো হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর