1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ই-কমার্স উদ্যোক্তারা ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত ঘোষণাহীন রপ্তানি করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ই-কমার্স রপ্তানির ক্ষেত্রে ঘোষণাবিহীন রপ্তানির সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ই-কমার্স উদ্যোক্তারা ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পর্যন্ত ঘোষণাহীন রপ্তানি করতে পারবেন, যা আগে ছিল ৫০০ ডলার।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়। নতুন এ নিয়ম ক্ষুদ্র ও অনলাইনভিত্তিক রপ্তানিকারকদের ডিজিটাল মাধ্যমে রপ্তানি লেনদেন উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গুরুত্বপূর্ণ আরেকটি পরিবর্তন হলো- এখন থেকে ঘোষণাবিহীন রপ্তানির আয় অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) মাধ্যমে দেশে আনা যাবে। অর্থাৎ রপ্তানিকারকরা সরাসরি তাদের ডিজিটাল ওয়ালেট বা অ্যাকাউন্টে রপ্তানি আয়ের অর্থ উত্তোলন করতে পারবেন।

এর আগে শুধু তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির অর্থই এমএফএস ও পিএসপি-র মাধ্যমে আনার অনুমতি ছিল। নতুন নির্দেশনার ফলে স্বল্পমূল্যের পণ্য রপ্তানির আয়ও এখন একইভাবে দেশে আনার সুযোগ তৈরি হলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এ সংক্রান্ত সব লেনদেন বিদ্যমান নীতিমালার আওতায় সম্পন্ন করতে হবে।

খাত সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে ক্ষুদ্র উদ্যোক্তা ও ই-কমার্স রপ্তানিকারকদের জন্য যুগান্তকারী বলে অভিহিত করেছেন। তাদের মতে, এতে রপ্তানি প্রক্রিয়া হবে আরও আধুনিক ও স্বচ্ছ, ক্ষুদ্র রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা দেশে আনা সহজ হবে এবং আনুষ্ঠানিক চ্যানেলে বৈদেশিক আয় প্রবাহিত হওয়ার পরিমাণ বাড়বে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর