1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬২ বার পঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবন, কাকরাইল, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম।

সভায় সম্মানিত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন- নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।

এ ছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানির সচিব মো. আখতারুজ্জামান ও এ কে এম মোস্তাক আহ্ম্মেদ খাঁন উপস্থিত ছিলেন।

শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ ও হাসিব আহমেদ।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির শেয়ারহোল্ডাররা ২০২৪ সালে কোম্পানির প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর