1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

শরিয়াহভিত্তিক ইসলামী ক্রেডিট কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এসব নির্দেশনা জারি করে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

যা আছে নির্দেশনায়:
ব্যাংকগুলোকে সব পণ্য, চুক্তি, লেনদেন, ফি, চার্জ বা কার্ড পরিচালনা পদ্ধতি ও সংশ্লিষ্ট সব কার্যক্রমে শরিয়াহ নীতি অনুসরণ করতে হবে।

প্রচলিত সুদের পরিবর্তে ব্যাংকগুলোকে কর্জ ও উজরাহ বা সেবামূল্য ফি নীতি অনুসরণ করতে হবে।
শরিয়াহ মতে নিষিদ্ধ পণ্য ও সেবা যেমন- মদ, জুয়া, তামাক ইত্যাদি লেনদেনে ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না।

কার্ড পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলো গ্রাহকের মুদারাবা বা বিনিয়োগকারী গ্রাহকদের সঞ্চিত আমানতের তহবিল ব্যবহার করতে পারবে না।এই কার্ড ব্যবহার করে নগদ উত্তোলনের ক্ষেত্রে নির্দিষ্ট অংশের ফি নেওয়া যাবে, কিন্তু উত্তোলিত টাকার শতাংশ হারে কোনো ফি আরোপ করা যাবে না।

কার্ডের সম্পূর্ণ কোনো ফি বা চার্জ পরিবর্তন করতে হলে গ্রাহককে কমপক্ষে ৩০ দিন আগে জানাতে হবে।
এই কার্ডের মাধ্যমে কেনাকাটা, নগদ উত্তোলন বা ইউটিলিটি বিল পরিশোধ ইত্যাদি কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ বা সুবিধা গ্রাহকের নিকট থেকে আদায় করা যাবে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর