1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ইসরায়েলের আকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৩ বার পঠিত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে সবশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের ক্ষমতার বার্তা পৌঁছে দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা দেখিয়ে দিয়েছে যে আমরা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত।

এই বিবৃতি ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা প্রকাশ করেছে। তবে এতে আর কোনও নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের আকাশে বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়।

আইআরজিসির এই বিবৃতির আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা ইরানের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর