1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ইলিশ মাছের কেক! খেয়েছেন কি কখনো

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

কেক খেতে সবাই পছন্দ করেন। হরহামেশাই আমরা এগ কেক, ক্রিম কেক, চকোলেট কেক, ফ্রুটস কেক খেয়ে থাকি। কিন্তু কখনো কি মাছের কেক খেয়ে দেখেছেন?

মুখরোচক এই ভিন্ন স্বাদের খাবারটি টিফিনে কিংবা বিকেলের নাস্তায় থাকতেই পারে। এখন যেহেতু ইলিশ মাছের মৌসুম, তাই ইলিশ মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন মাছের কেক। মুখরোচক এই খাবার খেতে পছন্দ করবে সবাই।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন ইলিশ মাছের কেক –

উপকরণ:

১. ইলিশ মাছ সেদ্ধ ২ কাপ
২. আলু সেদ্ধ মাঝারি ১টি
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. কাঁচামরিচ কুচি ১-২টি
৫. ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ
৬. ডিমের সাদা অংশ ১টি
৭. ময়দা ৩ টেবিল চামচ
৮. ব্রেডক্রাম্ব পরিমাণ মতো
৯. লবণ ও গোলমরিচ পরিমাণ মতো
১০. তেল ভাজার জন্য পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি:

মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া ছাড়িয়ে নিন। একটি পাত্রে সেদ্ধ আলু ভর্তা করে নিন। পেঁয়াজকুচি, ধনিয়াপাতা কুচি, কাঁচা মরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, লবণ ও ময়দা দিয়ে ভাল করে মাখিয়ে নিন। মেশানো হয়ে গেলে হাতে সামান্য তেল মেখে অল্প মিশ্রণ কাবারের আকারে বানিয়ে নিন। এরপর ফ্রিজে রেখে দিন।

একটি বাটিতে ডিম ফেটে নিন। আরেকটি বাটিতে ব্রেডক্রাম্ব নিয়ে নিন। বানানো মাছের কেকগুলো এক এক করে ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। চুলায় একটি প্যানে তেল দিয়ে কেকগুলো লালচে করে ভেজে নিন। মাছের কেক ভাজা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর