1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ইফতারিতে বানাতে পারেন চিড়ার চপ

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত

ইফতারিতে ভাজাপোড়া কমবেশি খান। বেগুনি, পেঁয়াজু, আলুর চপসহ নানান ধরনের পাকোড়া। চিড়ার চপ বানিয়েছেন কি কখনো? না বানালে রেসিপি জেনে বানিয়ে নিন। খুবই মজার এই চপ ছোট বড় সবার খুব পছন্দ হবে।

খুবই অল্প উপকরণ লাগে এই চপ বানাতে। আসুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ :
১. চিড়া ১কাপ
২. পেঁয়াজ কুচি আধা কাপ
৩. কাঁচামরিচ কুচি ২টি
৪. গোল মরিচ গুঁড়া স্বাদমতো
৩. লবণ স্বাদ মতো
৪. চালের গুঁড়া ১ টেবিল চামচ
৫. ডিম ১ টা
৬. ধনে পাতা কুচি প্রয়োজনমতো
৭. তেল ভাজার জন্য পরিমাণমতো

পদ্ধতি :
চিড়া ভালো করে ধুয়ে, পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে চিপে পানি ঝরিয়ে চিড়াগুলোকে একটি বাটিতে নিয়ে নিন। চিড়াতে যেন একেবারেই পানি না থাকে সেটি নিশ্চিত করুন। এরপর এক এক করে সব উপকরণ মিশাতে হবে। এইবার এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বল বানিয়ে, চপ এর মতো করে শেপ দিয়ে নিন। এখন ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে চপগুলো ভাজতে হবে। যখন চপগুলো বাদামি রং হবে তখন প্লেটে তুলে রাখুন। তৈরি হয়ে গেল মজাদার চিড়ার চপ!

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর