1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ইন্টারনেট ও ফেইসবুক শার্টডাউনে ই-কমার্স খাতের ক্ষতি প্রায় ১৪০০ কোটি টাকা : ই-ক্যাব

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর সারাদেশে ইন্টারনেট শাটডাউন এবং ফেসবুক বন্ধ রাখায় ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ না করার বিষয়টি পলিসিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ই-ক্যাব। ডিজিটাল মার্কেটার, কনটেন্ট ডেভেলপার, স্টার্টআপ এবং ক্ষয়ক্ষতি বিষয়ে সদস্যদের কাছে সার্ভে ফরম থেকে এ তথ্য পেয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ‘ইন্টারনেট শাটডাউন, ধীরগতি এবং ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘসময় বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ই-কমার্স ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর প্রভাব সুদূরপ্রসারী, যা সরকারও অবগত আছে। উচ্চপর্যায়ের অনেককে আমরা বিষয়টি জানিয়েছি।

তিনি বলেন, ‘দেশের ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। শুধু ফেসবুকভিত্তিক উদ্যোক্তা রয়েছেন ৫ লাখেরও বেশি। পণ্য সরবরাহে রয়েছেন আরও ৮ লাখ মানুষ। প্রতিবছরই এ সংখ্যা ২৫ শতাংশ হারে বাড়ছে। প্রতিদিন এক কোটি ২০ লাখ টাকার ই-কমার্স লেনদেন হয়, যা গত ১২ দিন ধরে বন্ধ রয়েছে। পচনশীল দ্রব্যের অর্ডারও বন্ধ হয়ে গেছে।

ফেসবুক চালু করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে ই-ক্যাব সভাপতি বলেন, ‘ইন্টারনেট চালুর পর ৫ শতাংশের মতো ব্যবসা চালু হয়েছে। এটা কবে নাগাদ স্বাভাবিক হবে, তা আমরা জানি না। আমাদের দাবি, দ্রুত ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করে দেওয়া হোক। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এভাবে ইন্টারনেট ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে না দেওয়া হয়, সেদিকে সরকারকে নজর রাখতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ই-ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহাবুদ্দিন,সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা,অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর