1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াতে টেক্সট, স্টিকার ও মিউজিক লাগাবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে বেশি জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে রিলস ফিচারটি চালু হওয়ার পর জনপ্রিয়তা যেন আরো বেড়ে গেছে। মূলত দৈনন্দিন জীবনের মুহূর্তকে সৃজনশীলভাবে প্রকাশ করা যায় রিলের মাধ্যমে। ইনস্টাগ্রাম রিলে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করলে তা হয়ে ওঠে আরো বেশি মনোমুগ্ধকর। এসব উপাদান রিল এডিট করার সময় সহজেই যুক্ত করা যায়। সবগুলো একই সঙ্গে বা যেকোনো একটি উপাদান রিলে যুক্ত করা যায়।

যেভাবে রিলে টেক্সট যুক্ত করবেন :

প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
নিচের দিকে থাকা ‘+’ আইকনে ক্লিক করুন।
এবার নিচের দিকে রিল অপশনে ক্লিক করুন। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে। স্ক্রিনের ওপরের বাম কোণে ক্যামেরা আইকনে ক্লিক করে নতুন রিল তৈরি করতে পারেন।
অথবা গ্যালারি থেকে বিদ্যমান রিল নির্বাচন করুন।
রিল তৈরি বা এডিট করার স্ক্রিনে নিচের দিকে থাকা টেক্সট আইকনে (Aa) ক্লিক করুন।
এবার পছন্দমতো টেক্সট টাইপ করুন।
নিচের দিকে থাকা বিভিন্ন অপশন ব্যবহার করে তা কাস্টমাইজ করতে পারবেন।
এবার ডান কোণায় থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করলেই টেক্সটি রিল ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে যাবে।

যেভাবে স্টিকার যুক্ত করবেন :

ওপরের ধাপ অনুসরণ করে রিল এডিট স্ক্রিন চালু করুন।
নিচের দিকে স্টিকার আইকনে ক্লিক করুন।
এবার স্টিকার তালিকা স্ক্রল করে পছন্দের স্টিকার খুঁজে বের করুন।
ওপরের টেক্সট বক্সে স্টিকারের নাম টাইপ করেও তা খুঁজে নিতে পারবেন।
পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এরপর স্টিকারটি টেনে রিলের যেকোনো জায়গায় রাখতে পারবেন।
মিউজিক যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম এডিট স্ক্রিনে এসে নিচের দিকে থাকা ‘মিউজিক’ আইকনে ট্যাপ করুন।
এবার নিচের দিকে স্ক্রল করে পছন্দের মিউজিক খুঁজে বের করুন। এ ছাড়া ওপরের দিকে ‘ট্রেন্ডিং’, ‘সেভড’ বা ‘অরিজিনাল অডিও’ সেকশনের মাধ্যমে কাঙ্ক্ষিত মিউজিকটি খুঁজে নিতে পারবেন।
পছন্দের মিউজিকটি পাওয়ার পর এর ওপর ক্লিক করুন
নিচের দিকে থাকা ডানমুখী তির চিহ্নে ক্লিক করুন।
পরের পেজে মিউজিকটির কোন অংশ যুক্ত করতে চান, তা ড্র্যাগ করার মাধ্যমে নির্বাচন করুন।
এখন ওপরে ডান দিকে ‘ডান’ বাটনে ক্লিক করতে হবে।
রিলসে পছন্দমতো টেক্সট, স্টিকার ও মিউজিক যুক্ত করার পর বাম পাশের নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার কাঙ্খিত রিলটি শেয়ার করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর