1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইউসিবির কুমিল্লা ও নোয়াখালীতে দুটি নতুন শাখা উদ্বোধন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি কুমিল্লা ও নোয়াখালীতে দুটি নতুন শাখা উদ্বোধন করেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এ দুটি শাখা চালু করা হয়েছে।

শাখা দুটির একটি কুমিল্লার ময়নামতিতে (২৩০তম শাখা, ময়নামতি সেনানিবাসের সেনা মার্কেট, ময়নামতি ইউনিয়ন), অপরটি নোয়াখালীর বসুরহাটে (২৩১ তম শাখা, হাজী অ্যান্ড সন্স ভবনের ২য় তলা, রোড নম্বর-৪৫, আব্দুল হালিম সড়ক, বসুরহাট) অবস্থিত। নতুন শাখা অফিস দুটি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

ব্যাংক চত্বরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে ময়নামতি, কুমিল্লা শাখা এবং বিকেলে বসুরহাট নোয়াখালী শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী নেতারা, ইউসিবির স্থানীয় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, দেশের অনেক মানুষ এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। আমাদের লক্ষ্য আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ডিজিটাল অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। এ দুটি নতুন শাখার মাধ্যমে ইউসিবি এই অঞ্চলের মানুষকে সবচেয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর