1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ইউরো চ্যাম্পিয়ন কোয়ার্টারের সেরা আট দল : কে হবে কার মুখোমুখি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা আট দল নিশ্চিত হয়ে গেছে। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তুরস্ক। আগেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ৭ দল।

এবারের ইউরোতে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাওয়া দলগুলো হলো- ইংল্যান্ড, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।

আগামী শুক্রবার (৫ জুলাই) শুরু হবে কোয়ার্টার ফাইনাল। এই পর্বে কোন দল কোন দলের বিপক্ষে খেলবে, সেটি চূড়ান্ত হয়ে গেছে।

প্রথম ম্যাচেই স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। ম্যাচটি হবে স্টুগার্ট স্টেডিয়ামে। ওইদিন রাত ১টায় ভল্কস্পার্কস্টেডিয়ামে কিলিয়ান এমবাপের ফ্রান্সের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল।

৬ জুলাই শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ডুসেলডার্ফ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। একইদিন রাত ১টায় বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ামে তুরস্কের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর