1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইউটিউবে আসছে নতুন ফিচার, যেসব সুবিধা পাবেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ইউটিউব আয় করার অন্যতম একটি প্ল্যাটফর্ম। বিশ্বের লাখ লাখ মানুষ ইউটিউবে কনটেন্ট তৈরি করে মাসে হাজার হাজার ডলার আয় করছেন।

প্ল্যাটফর্মটিকে আরও মজার ও ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন কিছু আনতে চাচ্ছে। ইউটিউব ভাবনাচিন্তা করছে একটি নতুন বাটন নিয়ে। যার নাম ‘প্লে সামথিং’। এই বাটনটির ব্যাকগ্রাউন্ডটি কালো। সাদা টেক্সটে লেখা থাকে সেখানে। বটন বারের ঠিক উপরেই এটি দৃশ্যমান হচ্ছে। সেখানে ক্লিক করলে শর্টস প্লেয়ারে একটি যে কোনো ভিডিও শুরু হতে থাকে।

এই বাটন রেগুলার কনটেন্টও চালাতে পারবে। সেখানে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডানদিকে সেটা দেখা যাবে। তবে এই ফিচারটি কেবল মোবাইলের জন্য ভাবা হচ্ছে।

আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। তবে জানা যাচ্ছে, ‘প্লে সামথিং’ বাটনটি শিগগিরি হয়তো আত্মপ্রকাশ করবে। আসলে গুগল শেষ মুহূর্তের তুলির টান দিয়ে আপাতত ফিচারটি খতিয়ে দেখছে। গত অক্টোবরেই ইউটিউব ঘোষণা করেছিল, নতুন নতুন অনেক কিছুই আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার কিংবা মিনি প্লেয়ারের নয়া ডিজাইন- অনেক কিছুই রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এই বাটন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর