1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ইংল্যান্ডকে হারিয়ে ফুটবলে নতুন ইতিহাস লিখলো গ্রিস

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে ফুটবলের নতুন ইতিহাস লিখলো গ্রিস। উয়েফা ন্যাশনস লিগের বি২- খেলায় ইংলিশদের ২-১ গোলে হারিয়েছে তারা। এ নিয়ে টুর্নামেন্টে ৩ ম্যাচের ৩টিতেই জয় পেলো গ্রিস।

গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে সবগুলো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে ভেনগেলিস প্যাভলিডিসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় গ্রিস।

৮৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে সমতাসূচক গোল করেন জুড বেলিংহ্যাম (১-১)। ম্যাচের বাকি কয়েক মিনিটেও নিজেদের জাল নিরাপদ রাখতে পারেনি ইংল্যান্ড। ৯৪ মিনিটে গোল হজম করে হারের তিক্ত স্বাদ নেয় লি কার্সলির শিষ্যরা। গ্রিসের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেই প্যাভলিডিস।

ইতিহাসগড়া জয়টি প্রয়াত জর্জ বালডককে উৎসর্গ করে গ্রিস। চলতি সপ্তাহে মাত্র ৩১ বছর বয়সে মারা যান গ্রিসের এই ফুটবলার। তার স্মরণে ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করে গ্রিস।

প্রয়াত সতীর্থের বিষয়ে গ্রিসের হয়ে জোড়া গোল করা প্যাভলিডিস বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশেষ দিন এবং ম্যাচ। জর্জ (বালডক) ঘিরে আমাদের মন খারাপ ছিল। কিন্তু আমরা পেশাদার এবং আমাদের ম্যাচটি খেলতেই হবে। আজ রাত তার জন্য উৎসর্গ করেছি। আজ ফুটবল নিয়ে কথা বলার দিন নয়।’

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গ্রিস। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।

ইনজুরির কারণে এই ম্যাচে ইংল্যান্ড দলে ছিলেন না হ্যারি কেইন। তার পরবর্তে ইংলিশদের নেতৃত্ব দিয়েছেন জন স্টোনস।

ম্যাচ শেষে স্টোনস বলেন, ‘ব্যক্তিগতভাবে একেবারেই হতাশ। আমরা সাধারণত যেভাবে খেলি, সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। তবে ম্যাচে সেটি (পারফরম্যান্স) আসেনি। শুরু থেকেই তারা আমাদেরকে চাপের মধ্যে রেখেছিলাম। আমাদেরকেই দায় নিতে হবে। কারণ, আমরা দায়িত্ব পালন করতে পারিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর