1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আশরাফুলের ৫ গোলে উড়ে গেলো বিকেএসপি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | দেশের হকিতে বর্তমানে যে কয়জন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আছেন তাদের মধ্যে আশরাফুল ইসলাম সেরা। বিজয় দিবস হকির প্রথম ম্যাচে সে স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই ডিফেন্ডার। সোমবার মওলানা ভাসানী স্টেডিয়াম আশরাফুলের ৫ গোলে উড়ে গেছে বিকেএসপি। বাংলাদেশ নৌবাহিনী জিতেছে ৮-২ গোলে।

বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে ৭ মাস পর টার্ফে ফিরলো হকি। প্রিয় টার্ফে হকি ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন আশরাফুল। নিজের ৫ গোলই তিনি করেছেন পেনাল্টি কর্নার থেকে। তিনি গোল ৫টি করেছেন ম্যাচের ১, ১০, ২৬, ২৭ ও ৪১ মিনিটে।

অন্য গোল তিনটি করেছেন রাসেল মাহমুদ জিমি ৭ মিনিটে, ফজলে হোসেন রাব্বি ৩৫ মিনিটে ও মাহবুব হোসেন ৪৯ মিনিটে। বাংলাদেশ নৌবাহিনী দলে ৯ জনই জাতীয় দলের খেলোয়াড়। প্রতিপক্ষ বিকেএসপি দলের সবাই শিক্ষার্থী। অভিজ্ঞ ও তরুণের এই পার্থক্য মাঠেও ফুটে উঠেছিল।

তবে দ্বিতীয় কোয়াার্টারের মাঝামাঝি সাত মিনিটের মধ্যে দুটি গোল করে বিকেএসপির খেলোয়াড়রা তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন। তানভীর রহমান সিয়াাম ১৭ এবং হুজাইফা হুসাইন ২৪ পেনাল্টিতে গোল করেন।

যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে বিজয় দিবস হকি উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. (অব.) রিয়াজুল হাসান, এনএসসির সচিব মো. আমিনুল ইসলামসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর